শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাবার আদর্শ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তাঁর বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তাঁর বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে অভিহিত করেন।

বাবার প্রতি অটল ভরসা ও শ্রদ্ধা পোস্টে জাইমা রহমান তাঁর বাবার পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে লিখেন, “ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ।” তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর বাবা এমন একজন ব্যক্তি যার ওপর তিনি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন।

দেশপ্রেম ও আগামীর প্রত্যাশা তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করে জাইমা লিখেছেন, “বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে।” পোস্টের শেষে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন যে, তারেক রহমানের এই গুণাবলিগুলোই তাঁকে দেশের একজন সত্যিকারের সফল প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

জুলাই হত্যা মামলায় সালমান ও আনিসুলকে ট্রাইব্যুনালে হাজিরা

ভোটারদের কেন্দ্রে আনতে গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

চক্রান্ত-অস্থিরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

ডেনমার্কের পুনর্ব্যক্ত সমর্থন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার