সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতেও সরকার জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি এনে জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, সে বিষয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারকে নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। এক দফার হুঁশিয়ারি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে রিজভী দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়োটেকনোলজিই ভবিষ্যতের পথ: শিক্ষা উপদেষ্টা

বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ ৭ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

তিশার অভিনয় করার গুঞ্জনের জবাব দেন নির্মাতা রায়হান রাফী

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

থার্টি ফার্স্ট নাইটে ১৪৪ ধারা জারি চেয়ে হাইকোর্টে রিট

নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

জবি শিক্ষার্থীদের অনশন অব্যাহত, প্রশাসনের পদত্যাগের দাবি