শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আব্বাস হাসান কার্কিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নাবাতিহ শহরের কাছাকাছি তুল এলাকায় গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইডিএফের দাবি, কার্কি হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের লজিস্টিক প্রধান হিসেবে যুদ্ধোত্তর সময়ে সংগঠনের সামরিক কাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং অস্ত্র পরিবহন ও সংরক্ষণের দায়িত্বেও ছিলেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তবে হিজবুল্লাহর কমান্ডার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তারা।

২০২৩ সালের অক্টোবরে লেবাননে ইসরায়েলি হামলা শুরু হয়, যা পরের বছর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারিভাবে এতে ৪ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দলের প্রধানের রাখা উচিত: সালাহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট

রাজধানীতে অবৈধ চার্জিং পয়েন্ট, ঝুঁকিতে বিদ্যুৎ ও জননিরাপত্তা

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন