বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ ও একাধিক দোকান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

Spread the love

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে এরই মধ্যে ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত