শুক্রবার , ২৩ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

Spread the love

শাকিব খান মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার খেতাব অর্জন করেছেন। রায়হান রাফীর ‘তুফান’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। আজ রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ তার হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও, বাংলা চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান এই সম্মাননা তুলে দেন।

তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী, তিনি ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ। ১৯৯৯ সাল থেকে বিনোদন ক্ষেত্রে সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এই আয়োজন হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন আফজাল হোসেন, এবং দ্বিতীয় পর্বের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ, যারা এবারই প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার উপস্থাপনা করলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা ৫ হাজার: ঢাকার সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত

নেতাদের অনিরাপদ রেখে প্রধান উপদেষ্টার বিমানবন্দর ত্যাগ লজ্জাজনক

মালবাহী ক্যারেজ বাড়িয়ে রেলের আয় বৃদ্ধির নির্দেশ সংসদীয় কমিটির

জামায়াত জোটে এনসিপিতে ভাঙন, পাঁচ নেতার পদত্যাগে

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি গঠন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার

যেসব শিক্ষার্থী স্বৈরাচার হটিয়েছেন তারাই গণতন্ত্র পুনঃনির্মাণ করছেন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস