বুধবার , ২৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ছয় সিরীয় সেনা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এল ইখবারিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, ইসরায়েলি ড্রোনগুলো আল-কিসওয়াহ শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আঘাত হানে। হামলার সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা চলছিল। বিশেষ করে, দক্ষিণাঞ্চলে নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলাপ-আলোচনা হচ্ছিল।

গত ডিসেম্বর বাশার আল আসাদের সরকার পতনের পর থেকে সিরিয়ার ভেতরে নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার মূল লক্ষ্য সামরিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করা।

এছাড়া, সিরিয়ার অভিযোগ— ইসরায়েল গোলান মালভূমিতে দখল আরও জোরদার করছে এবং ১৯৭৪ সালের শান্তিচুক্তিতে নির্ধারিত অসামরিক বাফার জোনেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সিরীয় সেনারা আরও জানায়, সম্প্রতি মাউন্ট হেরমনের কাছে ইসরায়েলি সেনারা তাদের ভূখণ্ডে প্রবেশ করে প্রায় ৬০ জন সেনা মোতায়েন করে, যা সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। তবে ইসরায়েল দাবি করেছে, এটি ছিল নিয়মিত সামরিক তৎপরতা, কোনো আগ্রাসন নয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের পদক্ষেপ শুধু সিরিয়ার নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সর্বশেষ - অপরাধ