বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

Spread the love

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া অন্যান্য ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। তবে কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিসকক্ষের অভ্যন্তরে সাজসজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবেও এটি ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে এসব কর্মকাণ্ডকে বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অধীন দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১ লাখ সেট স্কুল ড্রেস দিল বিটিএমএ

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

১৩ হাজার ফুট উচ্চতায় বিমানঘাঁটি, ভারত-চীন মুখোমুখি

গ্রিসের ক্রিট দ্বীপে ২০২ জন অভিবাসী উদ্ধার: অধিকাংশ বাংলাদেশের নাগরিক

শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতিই হামের কারণ: স্বাস্থ্যমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

ইরান-মার্কিন সংঘাত: চীনের জ্বালানি নিরাপত্তায় বড় ধাক্কা

জঙ্গি-সন্ত্রাসীরা পলাতক, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা