মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১ লাখ সেট স্কুল ড্রেস দিল বিটিএমএ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের লক্ষ্যে এক লাখ সেট স্কুল ড্রেস প্রদান করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই পোশাক উপহার দেয় সংস্থাটি। সোমবার (১০ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ-এর প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ড্রেসের একটি অংশ হস্তান্তর করে। বিকেলে বাকি পোশাকসমূহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে বিটিএমএ প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে মতবিনিময় করেন। বিটিএমএ-এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম, মো. শফিকুল ইসলাম সরকার ও সাবেক পরিচালক রাজীব হায়দারসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা খাতের এই উদ্যোগে সাড়া দেওয়ায় টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান মন্ত্রী। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ