বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

টমি পিগট জানান, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির সঙ্গে জড়িত, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশি নাগরিকদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। সে সময় এই সংখ্যাকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এদিকে, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে যাচাই করার পাশাপাশি নিরাপত্তা যাচাইয়ের পরিধিও বাড়ানো হয়েছে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিয়মকানুন প্রয়োগে কঠোরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে দেশটিতে ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাশাপাশি নতুন ভিসাপ্রত্যাশীদেরও বাড়তি যাচাইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে জোড়া ভূমিকম্প: ঢাকা ও চট্টগ্রামে আতঙ্ক

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস

বাজার সিন্ডিকেটের হাতে মানুষ জিম্মি হবে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, নতুন হাসপাতালে ভর্তি ৬৫১ জন

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা

কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় গ্রেপ্তার ৪

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আওয়ামী লীগ অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী পার্থ

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ