সোমবার , ১০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে গড়ে শতকরা ৬২.২৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় দুই শতাংশ বেশি। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ওই সময় দেশের সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রীর কাছে স্ব-স্ব বোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করেন। এর মাধ্যমে ফলাফল প্রত্যাশী প্রায় ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিলেন। পূর্বের ধারাবাহিকতায় পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের কিছুটা পর এবার ফল প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে সহজে ফল সংগ্রহ করতে পারছেন।

সর্বশেষ - অপরাধ