শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

Spread the love

দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ গত সাত মাসে সরকারি মজুদ বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি মজুদের মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুদসহ মোট মজুদের পরিমাণ ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টন। এর মধ্যে ফ্লোটিং মজুদ হিসেবে গম রয়েছে ৬৮ হাজার ৭২৩ টন।

এক বছরে মজুদ বেড়েছে ২ লাখ ২৮ হাজার টন

এক প্রতিবেদনে বাসস জানায়, গত বছরের ৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির সময় দেশে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২১ লাখ ৩১ হাজার টন। ওই সময় চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার এবং গম ১ লাখ ৭৭ হাজার টন।

সে হিসাবে এক বছরের ব্যবধানে সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে ২ লাখ ২৮ হাজার ১৫৪ টন।

খাদ্য মন্ত্রণালয়ের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ টন। সেই হিসাবে বর্তমানে মজুদ বেড়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টন।

বাড়ছে সংরক্ষণ সক্ষমতা

সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতাও বাড়ানো হয়েছে। আগে সরকারি গুদামগুলোর মোট ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ টন। বর্তমানে তা বাড়িয়ে ২৭ লাখ টনে উন্নীত করা হয়েছে।

আগামী পাঁচ বছরে এই সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এ ছাড়া নিরাপদ খাদ্য মজুদের মানদণ্ডও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ১৩ লাখ ৫০ হাজার টনকে নিরাপদ মজুদ হিসেবে বিবেচনা করা হলেও জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বিবেচনায় নিয়ে তা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

বোরো সংগ্রহেও অগ্রগতি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহেও অগ্রগতি হয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত ধান ও চাল মিলিয়ে ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ধান ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন, সিদ্ধ চাল ১২ লাখ ১ হাজার ৫৬৮ টন এবং আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ টন। এ ছাড়া ৫২৩ টন গম সংগ্রহ করা হয়েছে।

অব্যাহত রয়েছে খাদ্যশস্য আমদানি

খাদ্যশস্যের মজুদ শক্তিশালী রাখতে আমদানিও অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৮ লাখ ২৭ হাজার ৭০০ টন খাদ্যশস্য আমদানি হয়েছে।

এর মধ্যে সরকারি পর্যায়ে ৬৫ হাজার ৮৬০ টন এবং বেসরকারি পর্যায়ে ৭ লাখ ৬১ হাজার ৮৪০ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।

‘মজুদ জাতীয় খাদ্যনিরাপত্তায় সহায়ক হবে’

খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ শাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফল ও সন্তোষজনকভাবে বাস্তবায়িত হচ্ছে। সরকারি খাদ্যগুদামে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুদ রয়েছে। এই মজুদ যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, জাতীয় চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যশস্যের মজুদ ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন উৎপাদন ও সংগ্রহের লক্ষ্য অর্জনেও সরকার আশাবাদী।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, দেশের বর্তমান খাদ্যনিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদের পাশাপাশি সংরক্ষণ ও খাদ্যের গুণগত মান বজায় রাখায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মতো সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম সচল রাখতে গুদাম থেকে সরবরাহও অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

সংঘাত নয়, শান্তিই একমাত্র পথ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তীব্র উত্তেজনা

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবে

আমরা অফিসে ঢুকতে পারিনি সাড়ে ১৩ বছর : জামায়াত আমির

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

জনবলসংকটে ধুঁকছে বেনাপোল বন্দর: ব্যাহত কার্যক্রম, রাজস্ব হারাচ্ছে সরকার

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেন ও মেট্রোরেলে ২৫% ভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা