শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির কবর জিয়ারতের পর নির্বাচন কমিশনের পথে তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ থেকে গাড়িবহর নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন কমিশনে পৌঁছে তিনি ভোটার তালিকায় নাম লেখাবেন এবং সকল বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন। এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তথ্য প্রদান শেষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে সর্বোচ্চ একদিন সময় লাগবে।

দেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীকে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় নির্ধারিত হয়েছে ২৯ ডিসেম্বর।

সর্বশেষ - অপরাধ