মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মক্কা প্যাক্টে যোগদানে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

Spread the love

মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই এ জোটে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কোনো আমন্ত্রণ জানানো হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশের জন্য অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। মক্কা প্যাক্টে যোগদানের ক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার পাবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ।

বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত