বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারত–পাকিস্তানকে পৃথক গ্রুপে রাখল আইসিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

Spread the love

বহু বছরের প্রচলিত ধারা ভেঙে আগামী বছরের অনূর্ধ্ব–১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রেখেছে আইসিসি। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কোনও ম্যাচ হবে না। বুধবার আইসিসি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

মোট ১৬ দল নিয়ে নামিবিয়া ও জিম্বাবুয়েতে ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ ‘এ’-তে রাখা হয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

অন্যদিকে পাকিস্তানকে গ্রুপ ‘বি’-তে জায়গা দেওয়া হয়েছে, যেখানে রয়েছে আয়োজক জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। যদিও আগের দুই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও দুই দল একই গ্রুপে ছিল না। এবারও ভারতের ও পাকিস্তানের গ্রুপভাগ আলাদা হলেও সুপার সিক্স পর্ব থেকে ফাইনাল পর্যন্ত যেকোনো সময়ে তারা মুখোমুখি হতে পারে।

সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের ম্যাচ বাতিলের দাবি উঠলেও নারী বিশ্বকাপ ও টি–টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রাখা হয়েছিল তাদের। তবে এবার যুব বিশ্বকাপে আলাদা গ্রুপে রাখার সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় দলগুলো’ — সালাহউদ্দিন আহমদ

রানওয়েতে বিমানের ধাক্কায় অনুপ্রবেশকারীর মৃত্যু

জামায়াতের ‘ফ্যাসিবাদী’ রূপ ও মিথ্যাচারের সমালোচনায় রিজভী

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদ

গণপরিবহন চলাচল নিয়ে সর্বশেষ আপডেট

হাইফায় ইরানি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ ২

ইসিতে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিতে বললেন সচিব

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সংঘর্ষে উত্তেজনা

ভয়েস অব আমেরিকায় ট্রাম্প প্রশাসনের ছাঁটাই অভিযানে ৫০০ কর্মী চাকরিচ্যুত

খালেদা জিয়ার শেষ মুহূর্তে তারেক রহমানসহ যারা পাশে ছিলেন