মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দ্বিগুণের বেশি বাড়ল সরকারি বেতন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী করতে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ এবং সংশ্লিষ্ট যৌথ বাহিনী নির্দেশাবলি ২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামোকে ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সংশ্লিষ্ট বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন বেতন স্কেল অনুমোদন করা হয়েছে। দেশের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন ধাপে বাস্তবায়ন

অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতির ওপর চাপ বিবেচনায় নতুন বেতন স্কেল একসঙ্গে বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। ভাতাগুলো ২০২৮ সালের জানুয়ারি থেকে একইভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন। নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা

গ্রেডভেদে নতুন বেতন

নতুন কাঠামোয় গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার, গ্রেড-৪-এ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া গ্রেড-৫-এ ৮৬ হাজার, গ্রেড-৬-এ ৭১ হাজার, গ্রেড-৭-এ ৫৮ হাজার, গ্রেড-৮-এ ৪৬ হাজার এবং গ্রেড-৯-এ ৪৪ হাজার টাকা প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১০-এ ১৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা এবং গ্রেড-১১-এ ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা। নিম্ন গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার আরও বেশি। গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২০ হাজার টাকা, যা প্রায় ১৪২ শতাংশ বৃদ্ধি

নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও কমানো হয়েছে। বর্তমানে ১:৯.৯৪ অনুপাত কমিয়ে ১:৭.৮ করা হয়েছে।

পেনশন ও নতুন ভাতা

নতুন বেতন স্কেলে পেনশনভোগীদের জন্যও পরিবর্তন আনা হয়েছে। স্ল্যাবভিত্তিক নিট পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। মাসিক ৯ হাজার টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ৯ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ এবং ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্যও ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

একই সঙ্গে সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। এতদিন নির্দিষ্ট গ্রেডের কর্মচারীরা এ সুবিধা পেলেও নতুন বেতন স্কেলে সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।

বিশেষজ্ঞদের ভিন্নমত

সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন বেতন কাঠামোকে প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তবে এর প্রভাবে বেসরকারি খাতেও বেতন বাড়ানোর চাপ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

অন্যদিকে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ সংকটময় সময়ে সরকারি খাতে বেতন বাড়ানোর সমালোচনা করেছেন। তার মতে, এতে সরকারের আর্থিক চাপ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ওপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

২০১৫ সালে সর্বশেষ অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদন করল সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

এক-এগারো ও বিদায়ী অন্তর্বর্তী সরকার: নেপথ্য কুশীলব ও অভিন্ন নীলনকশা

ভোটারদের কেন্দ্রে আনতে গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে

গাজা অভিযানে সেনা সংকটে ইসরায়েল, রিজার্ভ সদস্যদের বিক্ষোভ

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

কাউন্টার নয়, মাঝপথেই বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছে: সড়কমন্ত্রী