বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। ওই সময় প্রসিকিউশন জানায়, শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা আত্মসমর্পণ করেননি। তাদের অনুপস্থিতিতে বিচার শুরু এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদনও জানানো হয়।

মামলায় গ্রেপ্তার থাকা ১১ আসামিকে বুধবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রূপা।

৫৮ নিহতের পরিচয় শনাক্তের দাবি

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে

মামলায় শেখ হাসিনা ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং ইমরান এইচ সরকার রয়েছেন।

এ ছাড়া শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নাম রয়েছে।

মামলায় আরও রয়েছেন সাবেক ও তৎকালীন ডিআইজি, ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলীসহ পুলিশের কর্মকর্তারা।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাগুলোতে অভিযুক্তদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিচারিক যাচাইয়ের অংশ হিসেবেই আজ অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা।

মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। অভিযোগ গঠন হলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর পথ তৈরি হবে। পলাতক আসামিদের ক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে বিচার পরিচালনার বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধর্মীয় বিভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশি: তারেক রহমান

গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত

ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন আইনজীবীদের কাছে

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’, কোরবানি স্থগিত