মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিজিটাল নকল প্রতিহত করার ঘোষণা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৩, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ

Spread the love

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রচলিত ‘নকল’ শব্দটির কবর অনেক আগেই দেওয়া হয়েছে এবং এটি নিয়ে তিনি আর কথা বলতে চান না। তবে বর্তমানে ডিজিটাল উপায়ে নকলের প্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।’ মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উচ্চ শিক্ষা ও অনার্স খোলার প্রবণতা নিয়ে প্রশ্ন

সভায় দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান ধারার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?’ তিনি ঢালাওভাবে অনার্স কোর্স চালু করার চেয়ে কর্মমুখী ও গুণগত শিক্ষার ওপর বেশি জোর দেওয়ার ইঙ্গিত দেন।

পরীক্ষার খাতা মূল্যায়নে ‘র্যান্ডম চেকিং’

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি কেন্দ্র সচিবদের সতর্ক করে বলেন, পরীক্ষকদের খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কোনো পরীক্ষক পরীক্ষার্থীদের কম বা বেশি নম্বর দিয়ে বৈষম্য করছেন কি-না, তা যাচাই করতে এবার সব বোর্ডের খাতা র্যান্ডমলি (এলোমেলোভাবে যাচাই) চেক করে দেখা হবে।

সর্বশেষ - অপরাধ