শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে ৭ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হওয়ার পর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন নির্দিষ্ট ৭টি শর্ত মেনে। এই নির্দেশনাগুলো শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রার্থীদের জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
১. আপিল আবেদন স্মারকলিপি আকারে কমিশনকে দিতে হবে।
২. মনোনয়নপত্র গ্রহণ/বাতিলের তারিখ, আপিলের কারণসহ বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. ১টি মূল কপি ও ৬টি ফটোকপি, মোট ৭ কপি দিতে হবে।
৪. আপিল আবেদন সংশ্লিষ্ট কেন্দ্রীয় বুথে জমা দিতে হবে।
৫. আপিল দাখিলের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি।
৬. রায় বা সিদ্ধান্তের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
৭. আপিলকারী বা তার প্রতিনিধি রায় সংগ্রহ করতে পারবেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টি বুথ দিয়ে আপিল কার্যক্রম পরিচালিত হবে, যা বিভিন্ন জেলার ভিত্তিতে ভাগ করা হয়েছে।

এদিকে, ২৯ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত ৫১ দল মোট ২,৯১টি মনোনয়নপত্র জমা দেয়। উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে বিএনপি ৩৩১টি, জামায়াতে ইসলামী ২৭৬টি, জাতীয় পার্টি-জাপা ২২৪টি ও ইসলামী আন্দোলন ২৬৮টি মনোনয়নপত্র জমা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীও ৪৭৮টি মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই শেষ হবে ৪ জানুয়ারি, আপিল দাখিল ৫-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নিবন্ধিত ৫৯ দলের মধ্যে আট দল নির্বাচনে অংশ নিচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত