শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ

Spread the love

পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেশী ভারতকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাই তাদের জন্য এক একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে নবনির্মিত ‘ইয়াদগার-ই-ফাতাহ’ (বিজয় স্মৃতিস্তম্ভ) উদ্বোধনকালে তিনি স্পষ্ট জানান যে, ভারতের মতো প্রতিবেশী দেশ যদি সঠিক পথে ফিরে না আসে, তবে তাদেরকে সরাসরি উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে পাকিস্তান। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সাথে নিয়ে উক্ত স্থাপনাটি উন্মোচন করেন তিনি। সেখানে শেহবাজ উল্লেখ করেন, ইসলামাবাদ অঞ্চলে শান্তি ও ভূরাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তরিক হলেও তাদের এই শান্তিকামী মনোভাবকে কোনোভাবে দুর্বলতা হিসেবে মূল্যায়ন করা যাবে না।

ভাষণে পাকিস্তান প্রধানমন্ত্রী ২০২৫ সালের মে মাসে ভারতের সাথে হওয়া ৮০ ঘণ্টার সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে সশস্ত্র বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ইরান ও মার্কিন উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা এবং দুদেশের সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরে ওয়াশিংটনের সাথে আগামী দিনে জোরালো দ্বিপক্ষীয় সম্পর্কের আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া কাশ্মীর ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের আন্দোলনে সংহতি জানানোর পাশাপাশি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী তৎপরতা চালানো প্রতিরোধে কাবুলকে কড়া বার্তা দেন শেহবাজ। ৮০ ঘণ্টার ওই সংঘাতের বিজয়ের স্মারক হিসেবে মাত্র ৮ মাসে নির্মিত এই স্মৃতিস্তম্ভটির উন্মোচন অনুষ্ঠানে দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগস্টে তফসিলের জোর প্রস্তুতি: ইসি

রাজবন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা

এজাজের বিরুদ্ধে দুদকের অভিযোগ পেলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্র খসড়া প্রকাশ করবে ইসি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২: শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

ঢাকা আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

ফটিকছড়িতে আবারও ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা