রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দক্ষিণ সুদানে হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএন) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার রাত ৯টা ৫৬ মিনিটে এ তথ্য জানিয়ে বলেছে, এলাকায় এখনো যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ সুদানের পার্শ্ববর্তী সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সুদানের সরকার এ হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দাবি করেছে, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালিয়েছে।

আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম অবস্থানে ছিল; এর আগেও বিভিন্ন সময়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল দেশটি।

১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। গত ৩৭ বছরে বাংলাদেশ বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছে। এ সময়ে মোট ২ লাখ ৫৫৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে নারী শান্তিরক্ষী ৩ হাজার ৬৪৫ জন।

বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। শুরু থেকে এখন পর্যন্ত সুদান ও দক্ষিণ সুদান এলাকায় জাতিসংঘ মিশনে বাংলাদেশ ১৬৮ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছে। আহত হয়েছেন আরও ২৭২ জন।

বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘ মিশনের বহু গৌরবময় অধ্যায়ের অংশ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।

সর্বশেষ - অপরাধ