সোমবার , ৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে টানা ১২তম জয়ে ভারত নারী দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

Spread the love

নারী ওয়ানডে বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান লড়াই, কিন্তু মাঠে উত্তাপ ছড়াতে পারল না পাকিস্তান। রবিবার কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত, যা নারী ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে তাদের টানা ১২তম জয়—এর মধ্যে পাঁচটিই এসেছে বিশ্বকাপে।

তবে মাঠের বাইরের ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর করমর্দন করেননি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে, এমনকি ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝেও করমর্দন দেখা যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত সব উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান। ইনিংসের শেষ দিকে রিচা ঘোষের ২০ বলে ৩৫ রানের অপরাজিত ক্যামিও ভারতকে বড় সংগ্রহ এনে দেয়। হারলিন দেওল করেন ৪৬, জেমিমাহ রদ্রিগেজ ৩২ এবং দীপ্তি শর্মা ২৫ রান। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ নেন ৪ উইকেট, ফাতিমা সানার ঝুলিতে যায় ২ উইকেট।

জবাবে পাকিস্তান ৪৩তম ওভারে গুটিয়ে যায় ১৫৯ রানে। একমাত্র সিদরা আমিন লড়াই করেন ১০৬ বলে ৮১ রানের ইনিংসে। তার পরের সেরা স্কোর ছিল নাতালিয়া পারভেজের ৩৩ রান।

ভারতের পেসার ক্রান্তি গৌড় দুর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ৩ মেডেনসহ ২০ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দীপ্তি শর্মা নেন ৩ উইকেট, স্নেহ রানা তুলে নেন ২টি।

এই জয়ের মাধ্যমে ভারতের মেয়েরা টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল, আর পাকিস্তান হেরে বসলো টানা দ্বিতীয় ম্যাচে—এর আগে তারা বাংলাদেশ দলের বিপক্ষে পরাজিত হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক

রিজেন্ট হাসপাতালের সাহেদ আবারও গ্রেফতার

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক নয়: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি

সাফের ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ইনশাআল্লাহ সময়মতো নির্বাচন হবে: সিইসি

গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত