বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ মেলার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, পাট ও চামড়াজাত পণ্যের মতো সম্ভাবনাময় খাতের বিশ্ববাজার জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ মেলার ২১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক লাভজনক উদ্যোগের মাধ্যমেই দুই দেশের বাণিজ্যে চমৎকার ভারসাম্য আনা সম্ভব এবং এ মেলা বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও অর্থনৈতিক পথচলাকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি থাই পণ্যের গুণগত মান ও বৈশ্বিক সুনামের কথা উল্লেখ করে বাংলাদেশিদের মেলা পরিদর্শনের আহ্বান জানান। রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ-থাইল্যান্ড বিজনেস কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকা এ মেলায় খাদ্য, স্বাস্থ্যসেবা, কসমেটিকস, ফ্যাশন ও নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাতের ৫৯টি থাই ও দেশীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সর্বশেষ - অপরাধ