শনিবার , ২৯ মার্চ ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।  ঈদুল ফিতরের দিনও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা বছরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।  

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

 তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরদিন রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। আর সোমবারও দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের মহাপরিকল্পনা ঘোষণা

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন অভিযান: ফের তেলবাহী জাহাজ জব্দ

অন্ধ্রপ্রদেশে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

ঈদ স্পেশাল সার্ভিস: আজ থেকে বিআরটিসি’র বিশেষ বাস সেবা শুরু

বিনা দোষে আমাদের জীবন থেকে ১৬টি বছর চলে গেছে

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

দক্ষিণ এশিয়া জলবায়ু ঝুঁকির শীর্ষে থাকবে: বিশ্বব্যাংক