মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ

Spread the love

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন. আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ আয়োজনে তিনি এই ডিজিটাল লঞ্চপ্যাডের উদ্বোধন করেন. ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখরিত এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজন করে. নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রগতির মূলধারায় যুক্ত করাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে জানানো হয়, বর্তমান সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ ফান্ড বা তহবিল গঠন করা হয়েছে.

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ. অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি আকর্ষণীয় তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়. পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত ছয়জন সফল উদ্যোক্তার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়. উদ্বোধিত এই জাতীয় প্ল্যাটফর্মটি দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি একক ডিজিটাল কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখান থেকে সরকারি আর্থিক সহায়তা কর্মসূচি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মেন্টরিং, দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের সংযোগসহ বিভিন্ন সেবা খুব সহজেই পাওয়া যাবে.

সর্বশেষ - অপরাধ