শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৬ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

Spread the love

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ-সংক্রান্ত নির্দেশনার কপি প্রকাশ করা হয়।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে থাকবে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে। এতে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করা হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংবাদপত্রগুলোকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা : ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরান: ৪০ দিনের শোক ঘোষণা

বিএনপি-জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

নামতে শুরু করেছে বন্যার পানি, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ফ্যামিলি কার্ডে সব সরকারি সুবিধা দিবে : তারেক রহমান

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে : তারেক রহমান