শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগেও ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ

Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দল স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং লুটতরাজ চালিয়েছিল। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের আউলিয়ারপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, বিএনপি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং অধিকার প্রতিষ্ঠায় কখনো মাঠ ছেড়ে যাবে না। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয় দিয়ে ফখরুল বলেন, এই দেশ ও মাটি সবার; মুসলমান ও হিন্দুদের অধিকার সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই ধানের শীষের হাতকে শক্তিশালী করে দেশ গড়ার সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত