শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ফ্যাসিবাদী বিজেপি’-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণী সিনেমার সুপারস্টার ও প্রভাবশালী রাজনীতিক থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যায়িত করে এ আদর্শগত শত্রুর বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত নিজের দলের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় এ ঘোষণা দেন।

সম্মেলনে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। বিজয় নিজের দলকে তৃতীয় রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরার পাশাপাশি কোনও জোটের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। তামিলাগা ভেটরি কাজাগাম ভয় পায় না, আর মাফিয়া বা আন্ডারগ্রাউন্ড ব্যবসায় জড়িত নয়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে।”

বিজয় মোদির সরকারের সমালোচনা করে বলেন, “পদ্মপাতার মতো জল আটকে থাকে না, তেমনই তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।” তিনি আরও তুলনা করে বলেন, “সিংহ সব সময় সিংহ; একবার গর্জন করলে তা দূরদূরান্তে কম্পন সৃষ্টি করে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) ও বিরোধী এআইএডিএমকে’র বিরুদ্ধে নিজের দলকে শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন বিজয়। দক্ষিণী সিনেমার এই সুপারস্টার গত বছর টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন এবং এবারই প্রথমবার নির্বাচনে অংশ নেবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার

‘সবার আগে বাংলাদেশ’: বিএনপির ৯ দফা প্রধান প্রতিশ্রুতি

১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

জাপান সফরে ড. ইউনূস: জুনের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: মির্জা ফখরুল

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

তিব্বতের ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ চার দেশ, চীনে নিহত ৯