রবিবার , ২৪ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হওয়ায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। এর আগের দিন শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে রেকর্ড ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩… ৪০০ টাকা; সেই হিসাবে একদিনের ব্যবধানে সেতুতে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় হ্রাস পেয়েছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। তবে আজ রবিবার (২৪ মে) দুপুরের পর থেকে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু হওয়ায় এবং পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানা পর্যায়ক্রমে ছুটি হওয়ার কারণে দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে

দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

ইসরায়েল ফেরত দিল আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ

কারাগার থেকেই বরিশাল-৩ আসনে টিপুর মনোনয়ন সংগ্রহ

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবে না: ভূমিমন্ত্রী

কদমতলীতে মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বীর শহীদ ও আহতদের প্রতি ‘জনতার প্রবাসী’র গভীর শ্রদ্ধা ও সমবেদনা