রবিবার , ৬ জুলাই ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কোনো ধরনের আগ্রাসন আর সহ্য করা হবে না।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের জুলাই আন্দোলনস্থল শান্তি মোড় থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএসএফ সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে, হামলা চালিয়েছে, গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব এখন আর সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, “এবার যদি সীমান্তে আবারো আগ্রাসন হয়, তাহলে আমরা লংমার্চ করবো, নিজেদের সীমান্ত নিজেদেরই রক্ষা করতে হবে।”

তিনি চাঁপাইনবাবগঞ্জকে সীমান্ত প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, “কৃষকের কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তোলার যে ইতিহাস, তা এ জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে।”

এনসিপি নেতা জানান, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর তারা একটি নতুন বাংলাদেশ চেয়েছেন। তিনি বলেন, “আমরা রাষ্ট্রে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছি।”

জেলা প্রধান সমন্বয়ক ওলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। এ সময় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত