রবিবার , ১৭ মে ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ণ

Spread the love

আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মন্ত্রী সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প: মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। দেশের আবাদি জমি কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধাসহ আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক এই আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে। প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন, যাতে তারা দেশে এসে বিনিয়োগ করতে পারে এবং তাদের পারিবারিক বন্ধন আরও শক্ত হয়।

ওসমানী বিমানবন্দর ও প্রবাসী সেবা ব্যবস্থার আধুনিকায়ন: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি ২৪ ঘণ্টা সচল মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একই সঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ কোনো খরচ ছাড়াই সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় দেশে এনে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রিন কার্ডধারীদের নথি ফের খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টা ইউনূসের ঘোষণা: ২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন

ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা মোতায়েন ১ লাখ

সরকার জানে না তারেক রহমান কখন দেশে ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা

জাকসু নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল প্যানেলগুলোর

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

কুয়ালালামপুর বিমানবন্দরে ১৯৮ বিদেশিকে প্রবেশে বাধা

ইমরান খান নিরাপদেই আছেন’—গুজব নাকচ পিটিআইয়ের

তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা নির্ধারণে অভিন্ন মত: জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি

পূর্বাচল প্লট মামলায় জয়ের ৫ বছরের সাজা