মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ

Spread the love

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে অপর এক ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রবাসী কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টার বড় চালান চট্টগ্রাম বন্দরে

জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন পাস

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

ইশরাকের শপথ: বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর: ৩০ রোজা পূর্ণ হচ্ছে

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত নারী দল

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও