রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নৌপরিবহন খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বে জোর বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

গত ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) আয়োজিত দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট–২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন। আগামী বছর এ আয়োজন হবে দক্ষিণ কোরিয়ার সিউলে

টেকসই সমুদ্রের জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় ড. সাখাওয়াত উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক সমুদ্র-নীতি প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা জরুরি।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং টেকসই নৌপরিবহন ব্যবস্থাপনা—এই ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি।

এ সময় উপদেষ্টা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন এবং বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বরে)সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন কামনা করেন।

সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেন, এই ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব ডিজি

দেশে হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকছেন তারেক রহমান

সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহারের পেছনের কারণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল এজেন্ডা প্রকাশ ইরানের