রবিবার , ১০ মে ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিল্লিতে বড় নাশকতার ছক: রাজধানীজুড়ে হাই অ্যালার্ট জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি মডিউল ধরা পড়ার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ নাশকতার আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, জঙ্গিরা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। এই সতর্কবার্তার পরপরই পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, জঙ্গিদের নিশানায় রয়েছে দিল্লির সংবেদনশীল এলাকা এবং বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য কার্যালয়। সম্ভাব্য হামলা এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ব্যারিকেড বসানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির একটি জঙ্গি মডিউল গুঁড়িয়ে দেওয়ার পর এই নতুন সতর্কতা এলো। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি জনপ্রিয় মন্দির ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নীলনকশা তৈরি করেছিল।

গত বছর লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের তিক্ত অভিজ্ঞতার পর এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। রেলস্টেশন, মেট্রো স্টেশন এবং বড় বাজারগুলোতে ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দাদের দাবি, সীমান্তের ওপার থেকে আইএসআই-এর নির্দেশে এই নতুন মডিউলটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। রাজধানীর প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারির পাশাপাশি সন্দেহভাজনদের ওপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত