সোমবার , ৪ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

Spread the love

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে বিনিয়োগে আগ্রহীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করা জরুরি। বৈঠকে কর্মকর্তারা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগায় অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। বিভিন্ন দপ্তর থেকে ধাপে ধাপে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সময়োপযোগী ও সহজ করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে অযথা সময়ক্ষেপণ বন্ধ করতে হবে।

এছাড়া বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা Ruhul Kabir Rizvi, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. Rashed Al Mahmud Titumirসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ