বুধবার , ২২ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ

Spread the love

কুষ্টিয়া ও পাবনা সীমান্তের পদ্মা নদীতে টহল দেওয়ার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ ফাঁড়ির একটি দল নিয়মিত ডিউটি পালনকালে পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে এই হামলার শিকার হয়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এই গোলাগুলির ঘটনায় নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হন। আহত অন্য সদস্যরা হলেন— ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানিয়েছেন, এই ন্যাক্কারজনক হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বর্তমানে পুরো নদী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে চারটি অধ্যাদেশ

রাষ্ট্রপতির যুক্তরাজ্য সফর: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

প্রাথমিকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ বিষয়ক বই

মানিক মিয়ায় হতে পারে বেগম খালেদা জিয়ার জানাজা

মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

চটকদার অনলাইন ঋণে প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ

নির্বাচনে পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী