শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

দেশে হামের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে এবং আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি শুরু হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন যে, দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই এবং আগামী জুন মাস পর্যন্ত টিকাদান কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। তবে আগামী মাসে ০.০৫ সিরিঞ্জের সামান্য ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ইউনিসেফের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আংশিক সিরিঞ্জ দেশে পৌঁছাবে এবং বাকি অংশ মে মাসের মধ্যে সরবরাহ করা হবে। বর্তমানে এই প্রক্রিয়াটি পাইপলাইনে রয়েছে এবং আগামী দেড় মাসের মধ্যে সিরিঞ্জের সমস্যা পুরোপুরি সমাধান হবে।

ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমাতে রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা হাসপাতালেও হামের বিশেষ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি স্বীকার করেন যে স্বাস্থ্য খাতে কিছু জনবল সংকট রয়েছে, যা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত নিয়োগের মাধ্যমে তা সমাধানের প্রক্রিয়া চলছে। ডব্লিউএইচও (WHO), ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় চলমান এই টিকাদান কার্যক্রম সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ঘোষণা

পুলিশ ইউনিট প্রধানদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, আর্থিক ঝুঁকি ও ইমেজ সংকট

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিরাতে দ্বিতীয় হলেন বাংলাদেশের আবু ইউসুফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

রামপুরায় ২৮ হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

১ আগস্ট থেকে শুরু খাদ্যবান্ধব কর্মসূচি

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা