বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে ইরান জুড়ে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মন্তাজেরুলমাহদি জানান, জনগণের সক্রিয় সহযোগিতা ও উচ্চমাত্রার সতর্কতার ফলে এই ব্যাপক অভিযান সম্ভব হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৬০ জনের বেশি গুপ্তচরবৃত্তি এবং ১৭২ জন অবৈধভাবে চিত্র ধারণের অভিযোগে আটক হয়েছে। সংঘাতের সময় দেশজুড়ে এক হাজারেরও বেশি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছিল। তবে বাকি আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি।

এই প্রথমবার ইরানি পুলিশ যুদ্ধকালীন মোট গ্রেপ্তারের পরিসংখ্যান প্রকাশ করল। এর আগে শুধু গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছিল। জুনের শেষ থেকে এ পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

গত ১৩ থেকে ২৪ জুনের সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় ইরানে প্রায় ১,১০০ জন নিহত হন, যাদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও ছিলেন। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারান অন্তত ২৮ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে নিহত বেড়ে ১,৬৪৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল, ব্যাট হাতে হাঁকালেন ছক্কা

তিনশ’ ফিটে তারেক রহমানের সংবর্ধনা আয়োজন বিএনপির

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে যা বলল যুক্তরাষ্ট্র

তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে তীব্র অনিয়ম

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল