বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বর-কনেসহ ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।
মানবিক দিক বিবেচনা করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে মরদেহ হস্তান্তরের অনুমতি দেয় প্রশাসন। পুরো প্রক্রিয়ায় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে স্বজনদের সহযোগিতা করেন। রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।



















