রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটের গোডাউনে আগুন লাগে। এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়।স্থানীয়রা জানায়, হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে তুলা থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে স্থানীয়রা এবং হাসপাতালে দায়িত্বরত আনসাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সরেজমিনে দেখা গেছে, আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে : অর্থমন্ত্রী

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রথম দফার ভোটগ্রহণ শুরু

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট