বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ

Spread the love

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপন এবং জরুরি সংস্কারকাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ সাময়িক অসুবিধার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে থাকা বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, বালিয়া, কেচুয়াকোড়া, কায়েমকোলা, কুমরুল ও রামাগাড়িসহ বেশ কয়েকটি গ্রামে সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে নির্ধারিত সময়সীমার আগে কাজ শেষ হয়ে গেলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত