বুধবার , ৪ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর। বর্তমানে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সফরকালে তাঁর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রীসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।

মার্কিন দূতাবাসের তথ্যমতে, এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা নেই, : পানিসম্পদমন্ত্রী

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

যারা সমালোচনা করছে, তারা কখনো দেশ চালায়নি: তারেক রহমান

মালয়েশিয়ায় আটক ৭২ বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফেরত

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে পুণ্যার্থী ও যাত্রী

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে: তারেক রহমান

সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী