বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানে কুর্দি যোদ্ধা প্রবেশের খবর, আনুষ্ঠানিক বক্তব্য তেহরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

ইরান-ইরাক সীমান্তে কুর্দি যোদ্ধাদের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তীব্র বিভ্রান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ দাবি করে যে, হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরাক সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করেছে এবং তাদের স্থল অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ‘তাসনিম নিউজ’ এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সীমান্ত সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং অনুপ্রবেশের কোনো ঘটনাই ঘটেনি। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারও (KRG) এক বিবৃতিতে তাদের অঞ্চল থেকে কোনো যোদ্ধা ইরানে প্রবেশের খবরটি নাকচ করে দিয়েছে।

বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে যখন কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এপি-কে জানান যে, তাঁদের হাজার হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমানশাহ প্রদেশে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। তারা মূলত যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত বা উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমগুলো ফক্স নিউজের সুরেই ইরানে কুর্দিদের অগ্রযাত্রার খবর প্রচার করছে। গত শনিবার থেকে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর এই স্থল অভিযানের খবরটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে সোলেমানশাহ সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: তাসনিম, রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের মত উপেক্ষা করে সরকার চালানো যায় না

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১০, আহত শতাধিক

কাপ্তাই হ্রদে পানি সংকট, বন্ধ ৩ ইউনিট

জুলাই গণ-অভ্যুত্থানের ৮ শহীদের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের প্রথম সাক্ষাৎ

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষকদের আন্দোলনে স্থবির বার্ষিক পরীক্ষা কার্যক্রম

যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার