মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই সনদ সংসদের বিষয়, আদালতের নয়: দাবি জামায়াতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি আদালতের ওপর চাপিয়ে দেওয়াকে রাজনৈতিকভাবে ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দুই-তৃতীয়াংশ মানুষের রায়ে পাস হওয়া এই সনদ নিয়ে এখন জাতীয় সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করে বলেন, অতীতে আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে দেশে দীর্ঘমেয়াদি সংকটের সৃষ্টি হয়েছিল। একই ইতিহাসের পুনরাবৃত্তি রোধে তিনি এই সংবেদনশীল বিষয়টিকে বিচারিক প্রক্রিয়ায় না টানার অনুরোধ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির জানান, গণভোটে জনগণের মতামতের পর এখন এর বৈধতা চ্যালেঞ্জ করা মানে খোদ জনগণের রায়কেই চ্যালেঞ্জ করা। তিনি উল্লেখ করেন, সোমবার হাইকোর্টে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের প্রশ্ন নিয়ে করা দুটি রিট পিটিশনের শুনানি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত