জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। জিতু ছাড়াও বিভিন্ন হলের ভিপি ও জিএসরা ছাত্রদলে যোগ দেন। রুহুল কবির রিজভী এই যোগদানকে ‘নতুন প্রজন্মের বলিষ্ঠ রাজনৈতিক বার্তা’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের এই নেতা।



















