ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ইসি। চলতি মাসের মধ্যে প্রাক-প্রস্তুতি শেষ করে, ডিসেম্বরে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।



















