বুধবার , ২১ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদ ছুটিতেও শুল্ক স্টেশন খোলা, সচল থাকবে কাস্টম হাউস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে, ফলে সরকারি বন্ধের দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে, ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে, ২০২৫) এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ৬ অথবা ৭ জুন (২০২৫) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করেছে, যা ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হবে। এই দীর্ঘ ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর কড়াইল বস্তির আগুন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবি

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: আহত অর্ধশত

ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহন নিষিদ্ধ, মেট্রো স্টেশন আংশিক বন্ধ

জুলাই জাদুঘরে ঢুকতে হবে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে!

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস