ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’র তৃতীয় রাউন্ডের ফলাফল অনুযায়ী, ৪৭.৬ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে এবং ২২.৫ শতাংশ ডা. শফিকুর রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। জরিপে ৫২.৮ শতাংশ মানুষ বিএনপি ও তাদের জোটকে এবং ৩১ শতাংশ মানুষ জামায়াত ও তাদের জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অংশগ্রহণকারীদের ৭২.৩ শতাংশ বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আস্থা জানিয়েছেন এবং ৮২ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। জরিপে আরও দেখা যায়, সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় ৩৩ শতাংশ এখন বিএনপিকে সমর্থন করছেন এবং খালেদা জিয়ার মৃত্যু ও তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা সাধারণ ভোটারদের বিএনপির দিকে টানতে বড় ভূমিকা রেখেছে।



















