রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

Spread the love

কানাডার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সিনিয়র সহকারী ডেপুটি মন্ত্রী ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশো বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। সফরের মূল লক্ষ্য দু’দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্র বাড়ানো।

ঢাকাস্থ কানাডা হাই কমিশনের তথ্য অনুযায়ী, কানাডিয়ান ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে প্রসার ও বিকাশে সহায়তাকারী একটি বৈশ্বিক দলের নেতৃত্ব দেওয়া উইলশো সফরের সময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, প্রধান বেসরকারি বাণিজ্য সংস্থা এবং শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেশনের সঙ্গে বৈঠক করবেন।

এই সফরে নতুন সহযোগিতার ক্ষেত্র হিসেবে গুরুত্ব দেওয়া হবে কৃষি, ক্লিন টেকনোলজি ও বিনিয়োগের ওপর। পাশাপাশি, বাংলাদেশে কানাডার দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও আলোচনা হবে। জানা যায়, স্বাধীনতার পর থেকে দেশটি ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

হাই কমিশন আরও জানিয়েছে, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩২৭ কোটি মার্কিন ডলার (প্রায় ২৭,৫৩৭ কোটি টাকা) পৌঁছেছে। এটি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের এলডিসি উত্তরণ, সমৃদ্ধি ও গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কানাডা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদি হামলার মোটরসাইকেল মালিক কে এই হান্নান?

মানবতাবিরোধী মামলার আসামিরা নির্বাচন ও সরকারি পদে অযোগ্য

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ ও স্পিকার নির্বাচনের প্রস্তুতি

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান