সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

Spread the love

ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের দাম বাজারমূল্যের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি দিচ্ছে বাংলাদেশ। সরকারের গঠিত জাতীয় পর্যালোচনা কমিটির (এনআরসি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তি প্রক্রিয়া ও শর্তে ‘গুরুতর অনিয়ম’ থাকায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৯.৭ শতাংশ বেশি ব্যয় গুনতে হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক রীতির বাইরে গিয়ে ভারতের করপোরেট করের দায়ও বাংলাদেশের ওপর চাপানো হয়েছে। এনআরসি এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত চুক্তিটি পুনর্বিবেচনার সুপারিশ করেছে। এদিকে আদানি পাওয়ার জানায়, তারা প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানে না এবং বিপুল বকেয়া সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।

সর্বশেষ - অপরাধ