শনিবার , ১২ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ মহানবমী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৫:০৫ পূর্বাহ্ণ

Spread the love

দেশের প্রত্যেক পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। শনিবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী । এদিন সন্ধ্যায় দেবী দুর্গার ‘মহা আরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।

‘সন্ধিপূজা’শেষ হলে শুরু হয় মহানবমী। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর। এদিন সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে মণ্ডপে।

রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

হিন্দু শাস্ত্রমতে, দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুন্ড এবং রক্তবিজকে হত্যা করেন। নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় এ দুর্গোৎসবের রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈরী আবহাওয়ায় ঢাকার ৫টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নারীর মৃত্যু

সিলেট-ঢাকা মহাসড়কে আগস্টেই ২২ প্রাণহানি

থার্ড টার্মিনাল ইস্যুতে জাপানি কনসোর্টিয়ামের দিকে সরকারের ঝোঁক

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুত পুলিশ: আইজিপি

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

নামতে শুরু করেছে বন্যার পানি, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা